টেস্টকে বিদায় জয়াবর্ধনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন গত এপ্রিলেই। আর খুব বেশি দিন সাদা পোশাকেও দেখা যাবে না মাহেলা জয়াবর্ধনেকে। আগস্টে পাকিস্তানের সঙ্গে সিরিজের পরেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেবেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান। জানিয়েছেন, সিদ্ধান্তটি নেওয়া তাঁর জন্য মোটেই সহজ ছিল না, ‘এই ১৮ বছর দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সিদ্ধান্তটা নেওয়া মোটেই সহজ ছিল না। তার পরও বলছি, এটাই বিদায় বলার সেরা সময়।’

 ১৯৯৭ সালে ভারতের সঙ্গে টেস্ট অভিষেক হয়েছিল জয়াবর্ধনের। এখন পর্যন্ত ১৪৫টি টেস্ট খেলে ১১৪৯৩ রান করেছেন।  ক্রিকইনফো।