প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স অল্প হলেও এরই মধ্যে পাঁচটি ‘টাই’ ম্যাচ দেখে ফেলেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ওয়ানডেতে টাই ম্যাচের সংখ্যা ২৩। ৫ দিন ধরে খেলা হয়, হিসাব-নিকাশের বেশি সুযোগ থাকে বলে টেস্টে টাই হওয়াটা প্রায় অসম্ভব। তার পরও কিন্তু দুটি ‘টাই’ দেখেছে ১৯৭১টি টেস্ট ম্যাচ। প্রথমটি ১৯৬০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ব্রিসবেন টেস্টে। জয়ের জন্য ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করা অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২২৮ রান তুলে ফেলেছিল। ৪ রানে শেষ ৩ উইকেটের পতন টাই করে দেয় ম্যাচটি। দ্বিতীয় টাই টেস্টেরও সাক্ষী অস্ট্রেলিয়া। এবার বেঁচে গেছে তারাই। ১৯৮৬ সালে মাদ্রাজ টেস্টে ৩৪৮ রানের লক্ষ্যে ব্যাট করছিল ভারত। ৬ উইকেটে তুলে ফেলেছিল ৩৩১ রান। ১৬ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ফেলায় ম্যাচ টাই হয়ে যায়।