টেস্টে শীর্ষেই থাকছে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩০ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। সিরিজ শেষে ভারতের পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১২৭-এ। তবে শীর্ষস্থান থেকে নেমে আসতে হচ্ছে না মহেন্দ্র সিং ধোনির দলকে। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছে তারা। আইসিসির সংশোধিত টেস্টে র্যাঙ্কিংয়ে ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে দক্ষিণ আফ্রিকা।কলম্বো টেস্টে ভারতকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ ছিল শ্রীলঙ্কার। বর্তমানে ১১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। জয় পেলে ১২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠত কুমার সাঙ্গাকারার দল। সে ক্ষেত্রেও ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকত ভারত।আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ১১৮ পয়েন্ট নিয়ে ভারতীয় দল রয়েছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৫।—ওয়েবসাইট