টেস্টেও কিউইদের একই রেসিপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজের মতো টেস্ট সিরিজেও ‘শর্ট বল’ অস্ত্রেই ভারতকে নাস্তানুবাদ করতে চায় নিউজিল্যান্ড।
৬ ফেব্রুয়ারি অকল্যান্ডে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। তবে পরিকল্পনার ছক কষে কিউইরা প্রস্তুত হতে চায় সেভাবেই। আর সাফল্যের টোটকা হিসেবে ‘শর্ট বল’ তো তাদের কাছে এখন প্রমাণিত অস্ত্রই। শর্ট বলে ভারতীয়দের দুর্বলতাটা ওয়ানডে সিরিজে আরও বেশি স্পষ্ট হয়েছে। ‘শর্ট বল’ রেসিপি কিউইদের প্রত্যাশাতীত সাফল্য এনে দিয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে ভারতের বেশির ভাগ ব্যাটসম্যানই আউট হয়েছেন শর্ট বলে।
ভারতীয়দের ওই নড়বড় অবস্থাই উজ্জীবিত করছে নিউজিল্যান্ড কোচ মাইক হেসনকে, ‘হ্যাঁ, উপযুক্ত কন্ডিশন পেলে আমরা অবশ্যই তা করব। এমনকি আমরা স্বপ্নেও ভাবিনি, এ রকম একটা মানসম্পন্ন দলের বিপক্ষে আমরা ৪-০-তে জিতব। আমরা জানি এটা (টেস্ট) ভিন্ন ফরম্যাট এবং কয়েকজন নতুন ছেলেও থাকবে। তবে টেস্টেও আমরা একই রকম আত্মবিশ্বাসী।’
সবুজ উইকেট বানিয়ে বাউন্সারের পর বাউন্সার দিয়ে ভারতীয়দের নাকের জল চোখের জল এক করতে চাওয়ার পেছনে হেসনকে অনুপ্রাণিত করছে অন্য একটা বিষয়ও, ‘ইডেন গার্ডেনে সবুজ উইকেটের কথা আমরা চিন্তাও করতে পারি না। উইকেট সবুজ তো দেখায়ই না, মাঝেমধ্যে তারা আপনার ভাবনার চেয়েও বেশি কিছু করে। ...আমরা কেমন উইকেট চাই, এনজেডসি তা ভালো করেই জানে। তাতে একটু ঝুঁকিও থাকছে বটে। কারণ আমরা জানি ভারতীয় সিমাররা কতটা ভালো।’ ওয়েবসাইট।