টেস্টের প্রস্তুতি ম্যাচে যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারকে জয় করেছেন। ক্রিকেটেও ফিরেছেন দুর্দান্তভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছেন। এরপর দুলীপ ট্রফির সেমিফাইনালে ডাবল সেঞ্চুরি করে যুবরাজ সিং প্রমাণ করেছেন, শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়, টেস্ট খেলার মতোও যথেষ্ট ফিট তিনি।যুবরাজের ফিটনেস দৃষ্টি এড়ায়নি ভারতীয় নির্বাচকদের। ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রথম তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য আজ বুধবার দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। ওই দলে রাখা হয়েছে যুবরাজকেও। মুম্বাইয়ে ৩০ অক্টোবর শুরু হতে চলা ওই ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে হয়তো টেস্ট সিরিজের দলেও দেখা যাবে তারকা এই অলরাউন্ডারকে।১৪ সদস্যের ভারতীয় ‘এ’ দলে ছয়জন ব্যাটসম্যান রাখা হয়েছে। উইকেটরক্ষক হিসেবে আছেন শুধু ঋদ্ধিমান সাহা। বোলিং আক্রমণের নেতৃত্বে থাকছেন ইরফান পাঠান। তাঁকে সহায়তা করবেন অশোক ডিন্ডা ও বিনয় কুমার।ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৫ নভেম্বর। টেস্ট সিরিজের পর দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচে অংশ নেবে ভারত ও ইংল্যান্ড।ভারতীয় ‘এ’ দল: সুরেশ রায়না (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, আজিনকা রাহানে, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ইরফান পাঠান, বিনয় কুমার, পারবিন্দর আওয়ানা, অশোক ডিন্ডা, রবীন বিশত, অশোক মানেরিয়া ও অভিনব মুকুন্দ। সূত্র: পিটিআই।