টেস্টের সেরা পাঁচে বেল
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে চলে এলেন ইয়ান বেল। ট্রেন্টব্রিজ টেস্টের ১৫৯ রানই ইংল্যান্ডের এই ব্যাটসম্যানকে ক্যারিয়ার-সেরা পঞ্চম স্থানে নিয়ে এসেছে। গত ছয় টেস্টে চারটি সেঞ্চুরি বেলের। চারে থাকা জোনাথন ট্রটের চেয়ে মাত্র ১৬ রেটিং পয়েন্ট দূরে আছেন তিনি।উন্নতি হয়েছে অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রডেরও। ম্যাচে হ্যাটট্রিকসহ আট উইকেট ও ব্যাট হাতে ১০০-এর ওপরে রান পাওয়াটাই তাঁকে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার—এই তিন তালিকাতেই ক্যারিয়ার-সেরা অবস্থানে নিয়ে এসেছে। বোলিংয়ে সাত, ব্যাটিংয়ে ৪৪ এবং অলরাউন্ড তালিকায় এখন তিনে ব্রড। তবে পতন হয়েছে অ্যালিস্টার কুকের। ব্যাটিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে এখন ১১ নম্বরে। গত চার ইনিংসে মাত্র ২০ রান তাঁর!রাহুল দ্রাবিড়ের টানা দুই সেঞ্চুরি আবারও তাঁকে সেরা দশের কাছাকাছি নিয়ে এসেছে। গত চার বছরের মধ্যে সেরা রেটিং পয়েন্ট নিয়ে এখন ১১-তে দ্রাবিড়। এক ধাপ এগিয়েছেন শচীন টেন্ডুলকারও (৩), তবে দুই ধাপ পিছিয়েছেন লক্ষ্মণ (৯)। ওয়েবসাইট।বাংলাদেশিদের সামনে সুযোগ এসেছে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার। শুধু আগামীকাল থেকে শুরু হতে যাওয়া হারারে টেস্টে পারফরম্যান্সটা হতে হবে ভালো। কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় ব্রডের কাছে তিন নম্বর স্থান খোয়ানো সাকিব আল হাসানের সুযোগ আছে স্থান পুনরুদ্ধারের। অন্যদিকে ব্যাটিংয়ের সেরা দশ থেকে মাত্র ৪৪ রেটিং পয়েন্ট পেছনে আছেন তামিম ইকবাল। ব্যাটসম্যানদের তালিকায় তাঁর অবস্থান ২০ নম্বরে।