শুটআউট–রোমাঞ্চে ছেলেদের হকির সোনা বেলজিয়ামের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমাঞ্চকর এক ফাইনালই দেখল টোকিও অলিম্পিকে ছেলেদের হকি। অস্ট্রেলিয়াকে শুট আউটে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে হকির বিশ্ব চ্যাম্পিয়ন বেলজিয়াম। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল।
শ্বাসরুদ্ধকর এ ম্যাচে দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্ত ফর অবেলের গোলে বেলজিয়াম প্রথমে এগিয়ে গিয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া অল্প কিছুক্ষণের মধ্যেই সমতায় ফেরে টম উইকহামের গোলে।
ম্যাচে নায়ক বেলজিয়ামের গোলকিপার ভিনসেন্ট বানাচ। তিনি শুট আউটে অস্ট্রেলিয়ার তিনটি প্রচেষ্টা রুখে দেন।
২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সবশেষ সোনা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ সকালে জার্মানিকে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে ৪১ বছর পর অলিম্পিকে ছেলেদের হকির পদক জিতেছে ভারত। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনা জয়ই ছিল হকিতে ভারতের সবশেষ পদক।