টোটেনহ্যামে ডেম্পসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ফুটবলের দলবদলের একেবারে শেষ মুহূর্তে দল পরিবর্তন করলেন ফুলহ্যাম ফরোয়ার্ড ক্লায়েন্ট ডেম্পসি। তিনি যোগ দিচ্ছেন টোটেনহ্যাম হটসপারে। ফুলহ্যাম থেকে টোটেনহ্যামে তিনি কত টাকার বিনিময়ে এলেন, তা অবশ্য জানা যায়নি।টোটেনহ্যামের অফিসিয়াল ওয়েবসাইটে কাল ডেম্পসিকে দলে নেওয়ার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ডেম্পসিকে ফুলহ্যাম থেকে নিয়ে আসার ব্যাপারে অর্থকরির বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে।টোটেনহ্যাম যুক্তরাষ্ট্রের এই ফুটবল তারকার তৃতীয় ইংলিশ ক্লাব। এর আগে তিনি লিভারপুল ও অ্যাস্টনভিলার হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন।ডাচ মিডফিল্ডার রাফায়েল ফন ডার বার্টকে বিক্রি করে দেওয়ার পর থেকে টোটেনহ্যাম কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস ডেম্পসির প্রতি আগ্রহী ছিলেন। তিনি এই মার্কিন তারকাকে যেকোনো মূল্যেই দলে চাচ্ছিলেন। ফন ডার বার্ট কালই ১০ মিলিয়ন ডলারের বিনিময়ে যোগ দিয়েছেন জার্মান ক্লাব হামবুর্গে। ওয়েবসাইট।