ট্রট ও ব্রডের জোড়া সেঞ্চুরিতে ঘুড়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল মোহাম্মদ আমিরের তান্ডব দিয়ে। দ্বিতীয় দিনে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছিলেন এই তরুন পেসার। সবচেয়ে কমবয়সী বোলার হিসেবে পূর্ণ করেছেন টেস্টে ৫০ উইকেটের মাইলফলক। কিন্তু দিনশেষে জনাথন ট্রট ও স্টুয়ার্ড ব্রডের সেঞ্চুরিতে অনেকটাই ম্লান হয়ে গেছে মোহাম্মদ আমিরের কৃতিত্ব। অষ্টম উইকেট জুটিতে ২৩৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন এই দুই ব্যাটসম্যান। এটা অষ্টম উইকেট জুটিতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৬ রান। ট্রট ১৪৯ রানে ও ব্রড ১২৫ রানে অপরাজিত আছেন।দিনের শুরুতে মোহাম্মদ আমির টানা তিন ওভারে কোন রান না দিয়েই একে একে তুলে নেন অ্যালিস্টার কুক, পিটারসেন, কলিংউড ও মরগানের উইকেট। ১ উইকেটে ৩৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৭ রান। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেছিলেন ম্যাট প্রিয়র ও জোনাথন ট্রট। কিন্তু আবারো আঘাত হানেন আমির। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে এক ওভারেই ফেরত পাঠান প্রিয়র ও সোয়ানকে। ১০২ রানে ৭ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। কিন্তু এরপর ট্রট ও ব্রডের সেঞ্চুরিতে ঘুড়ে দাঁড়ায় ইংল্যান্ড। নয় নম্বরে ব্যাট করতে নেমে ১৪ তম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন ব্রড। ওয়েবসাইট