ট্রটের লড়াইয়ের পরও অস্ট্রেলিয়াই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২৮ রানেই তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে জনাথন ট্রট আর ইয়ান বেলের ৯৯ রানের জুটিটা কিছুটা স্বস্তি ফিরিয়েছিল ইংলিশ শিবিরে। আশা জাগিয়েছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু স্বাগতিকদের কাছ থেকে আবার ম্যাচের লাগামটা কেড়ে নিয়েছেন রায়ান হ্যারিস। মধ্যাহ্নবিরতির পর ৫৮ রান করা ট্রটকে আউট করে অস্ট্রেলিয়াকেই আবার চালকের আসনে বসিয়েছেন এই ডানহাতি পেসার। এই প্রতিবেদন লেখার সময় ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৪১ রান।ট্রটের আগেও ইংল্যান্ডের আরও দুটি উইকেট তুলে নিয়েছেন হ্যারিস। তাঁর শিকার হয়ে একই ওভারে সাজঘরে ফিরেছেন জো রুট (৬) ও কেভিন পিটারসেন (২)। ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাতটি অবশ্য হেনেছিলেন শেন ওয়াটসন। চতুর্থ ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুককে।