ট্রটের সেঞ্চুরিতে লর্ডস টেস্টের নিয়ন্ত্রক ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ান ডাউনে খেলতে নামা জোনাথন ট্রটের সেঞ্চুরিতে লর্ডস টেস্টের নিয়ন্ত্রক এখন ইংল্যান্ড। প্রথম দিন শেষে ৯০ ওভারে ৪ উইকেটে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ৩৬২ রান। ট্রট অপরাজিত ১৭৫ রানে। তাঁর সঙ্গী অভিষিক্ত মর্গান খেলছেন ৪০ রানে। প্যাভেলিয়নে ফেরত যাওয়াদের মধ্যে অ্যান্ডু স্ট্রাউস ৮৩, কেভিন পিটারসেন ১৮, ইয়ান বেল ১৭ ও অ্যালিস্টার কুক করেন ৭ রান। এর আগে লর্ডস টেস্টে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অ্যালিস্টার কুকের উইকেট তুলে নিয়ে উল্লাসে মেতেছিল বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় পেসার শাহাদাতের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভেলিয়নে ফেরেন কুক। কিন্তু এর পরের সময়টা ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খুব চমত্কারভাবেই সামলিয়ে নিয়েছেন নিজেদের। বাকি ৩ উইকেট নিয়েছেন রুবেল হোসেন, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ।বাংলাদেশের পক্ষে আজকের ম্যাচে অভিষিক্ত হয়েছেন পেসার রবিউল ইসলাম। তিনি লর্ডসে অভিষিক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার। এর আগে ২০০৫ সালে লর্ডসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল দলের সহ-অধিনায়ক মুশফিকুর রহিমের।তামিম ইকবালকে নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও আজকের টেস্টে খেলছেন তিনি। রবিউলকে অভিষেকের সুযোগ করে দিতে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট ম্যাচের দল থেকে বাদ পড়েছেন শফিউল ইসলাম। এ ছাড়া বাংলাদেশের বাকি খেলোয়াড়েরা অপরিবর্তিত রয়েছেন।ইংল্যান্ডের পক্ষে আজ টেস্টে অভিষেক হয়েছে ইয়োইন মর্গানের। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের চমত্কার পরফরম্যান্সের পুরস্কার হিসেবেই আজ মর্গানের টেস্ট অভিষেক হয়েছে। ওয়েবসাইট।