ট্রফি আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর দুই সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু অ্যাঞ্জেলিক কারবারের বসার ঘরের শোকেসটা এখনো কেমন যেন ফাঁকা ফাঁকা। আরাধ্য ট্রফিটাই যে এখনো বাসায় এসে পৌঁছেনি! দোষটা নিজের ঘাড়েই নিতে হবে কারবারকে, ট্রফিটা তো তিনিই ফেলে এসেছেন মেলবোর্নে। নিজের হ্যান্ড লাগেজে নিয়ে আসতে পারতেন। কিন্তু ট্রফির ওজন একটু বেশিই, ১০ কেজি। তাই ট্রফিটা পাঠিয়ে দেওয়ার অনুরোধ করেন কর্তৃপক্ষকে। কিন্তু এখনো সেটা জার্মানিতে এসে পৌঁছায়নি। তার চেয়েও অবাক করা ব্যাপার, কারবার নিজেই এখনো জানেন না ট্রফিটা এ মুহূর্তে কোথায় আছে। এমনকি সেটা বিমানে না জাহাজে আসছে, সেটাও তাঁর জানা নেই। আপাতত ২৮ বছর বয়সী জার্মান আশা করছেন, কয়েক দিনের মধ্যেই ট্রফিটা চলে আসবে। গর্বের ট্রফিটা না হারালেই হয়! এএফপি।