ট্রফি নয়, গাভি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-ক্রিকেটই বলুন কিংবা হকি-কাবাডি—সব খেলাতেই চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়াটা অলিখিত রীতি। কিন্তু এই ধারা থেকে সরে এসেছে ভারতের বরোদার রাবরি সম্প্রদায়। ট্রফির বদলে স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে তারা দিয়েছে গাভি! ভারতে সম্প্রতি কসাইখানা উচ্ছেদ নিয়ে শুরু হওয়া বিতর্কের সূত্র ধরেই টুর্নামেন্টের আয়োজক রাবরি সম্প্রদায়ের এই উদ্যোগ। গরু-গাভি পুষেই মূলত জীবিকা নির্বাহ করে এই সম্প্রদায়ের মানুষ। মানুষের দৈনন্দিন জীবনযাপনে গরু-গাভির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই চ্যাম্পিয়ন দলের প্রত্যককে গাভি দেওয়ার সিদ্ধান্ত। উদ্যোগটিকে অবশ্য অভিনব বলা যাচ্ছে না। কারণ, আগের বছরেই টুর্নামেন্টের আয়োজকেরা ম্যান অব দ্য ম্যাচকে ক্রেস্টের বদলে গাভি দিয়েছিলেন। জি নিউজ।