ট্রফিতে চোখ সাঙ্গাকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ওয়েস্ট ইন্ডিজেই গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল তারা। ফাইনাল খেলেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। কিন্তু শিরোপা পাওয়া হয়নি একবারও। এবার আর খালি হাতে ফিরতে চায়না শ্রীলঙ্কা। ১৯৯৬ বিশ্বকাপের ট্রফিটার পাশে আরেকটি বিশ্বকাপ ট্রফি বসাতে হবে, এই লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছে কুমার সাঙ্গাকারারা। আর লক্ষ্যপূরণে শ্রীলঙ্কান অধিনায়কের বাজি দলের স্পিন আক্রমণ।নিজেদের স্পিন আর ওয়েস্ট ইন্ডিজের উইকেট, দুটো মিলিয়ে সাঙ্গাকারা তাকিয়ে স্পিনারদের দিকে, ‘গতবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দেখেছি প্রায় সবগুলো উইকেটই স্পিন সহায়ক। টি-টোয়েন্টিতে স্পিনাররা খুব গুরুত্বপূর্ণ। উইকেট নেওয়ার, রান আটকানোর, খেলা নিয়ন্ত্রণ করা, দ্রুত ওভার শেষ করা, সবকিছুতেই ওদের ব্যবহার করা যায়।’ মুত্তিয়া মুরালিধরন তো আছেনই, আছেন অজন্তা মেন্ডিসও। রহস্যময় স্পিনারকে গত কিছুদিন অনেকটা সাদামাটা মনে হলেও টি-টোয়েন্টিতে তাঁর রেকর্ড কিন্তু দুর্দান্ত। ১২ ম্যাচে মাত্র ৯.৭৬ গড়ে ২৫ উইকেট, ওভারপ্রতি রানও দিয়েছেন মাত্র ৫.৩০। এই দুজনের পাশে আছেন প্রতিশ্রুতিশীল অফ স্পিনার সুরজ রণদিভ। আর প্রয়োজনে দিলশান-জয়াসুরিয়ার স্পিন তো আছেই। শ্রীলঙ্কার স্পিন আক্রমণ আসলেই দুর্দান্ত, তবে লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা-সমৃদ্ধ পেস আক্রমণও দারুণ। টি-টোয়েন্টিতে মালিঙ্গা কতটা কার্যকর হতে পারেন, মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এবারের আইপিএলেই তা প্রমাণিত হয়েছে।বোলিং আক্রমণের জন্যই শ্রীলঙ্কাকে ফেবারিটদের তালিকায় রাখা হচ্ছে, তবে ব্যাটিংটাও কিন্তু খারাপ নয়। গত বিশ্বকাপে ঝড় তোলা দিলশানের সঙ্গে ইনিংস ওপেন করবেন জয়াবর্ধনে। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে ১৪৭.৩১ স্ট্রাইক রেটে ৪৩৯ রান করেছেন জয়াবর্ধনে। আসছে জুনে ৪১-এ পা দিতে যাওয়া জয়াসুরিয়া খেলবেন অলরাউন্ডার হিসেবে। প্রতিভাবান দুই অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস ও থিসারা পেরেরাও ইতিমধ্যে নজর কেড়েছেন। এই দলটাই আরেকটি বিশ্বকাপ জয়ে বড় ভরসা দিচ্ছে সাঙ্গাকারাকে। ওয়েবসাইট।