ট্রান্সকম কাপ গলফ টুর্নামেন্ট শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে কাল শুরু হয়েছে ট্রান্সকম কাপ গলফ টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছেন সেনাবাহিনী গলফ ক্লাব, ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাব, সাভার গলফ ক্লাব, শাহীন গলফ ক্লাবসহ বিভিন্ন ক্লাবের পাঁচ শতাধিক অ্যামেচার গলফার। দেশে গলফের অগ্রযাত্রায় এর আগেও নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন করেছে ট্রান্সকম গ্রুপ। সেই ধারাবাহিকতায় কুর্মিটোলায় বসেছে এবারের আসর।
প্রতিযোগিতায় নিয়মিত পুরুষ বিভাগ, সিনিয়র ও মহিলা বিভাগে ১৮ ও ৯ হোলের খেলা হচ্ছে। এ ছাড়া ভ্যাটার্ন (৬৫-ঊর্ধ্ব) বিভাগে খেলছেন অন্তত ৩০ জন গলফার। ট্রান্সকম কাপ গলফ অবশ্য শুরু হয়ে শেষও হবে আগামীকাল।