ট্রাম্পের ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকানদের কাছে এই মুহূর্তে সবচেয়ে অপ্রিয় নাম সম্ভবত ডোনাল্ড ট্রাম্প। হওয়ারই কথা, মেক্সিকো সীমান্তে যে দেয়াল বানানোর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকানদের এই রাগটাকে মজা করে নিজের ম্যাচে কাজে লাগিয়েছেন যুক্তরাষ্ট্রেরই বক্সার স্যাম পলিন্সকি। যুক্তরাষ্ট্রের হলেও তিনি খেলেন মেক্সিকোতে, সেই দেশের নিজস্ব নিয়মকানুনের বক্সিং ‘লুচা লিব্রে’তে। গত রোববার রিংয়ে নামার সময় যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিয়ে নাড়াচ্ছিলেন পলিন্সকি, যাতে আঁকা ছিল ট্রাম্পের মুখ। সেটা দেখে দর্শকেরা শুরু করল চিৎকার-চেঁচামেচি। পলিন্সকির ভাষায়, ‘আমার দিকে বিয়ার, পপকর্ন ছুড়ে মারছিল।’ কাজটা অবশ্য মজা করেই করেছেন পলিন্সকি। ‘লুচা লিব্রে’র বিশেষত্বই হলো, দুজন বক্সার খেলবেন ভালো-খারাপ দুটি পক্ষে। পলিনস্কি কোন পক্ষে ছিলেন, নিশ্চয়ই অনুমান করতে পারছেন। রয়টার্স।