ট্রাম্প-ওয়ালে ধাক্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার পাতায় ডোনাল্ড ট্রাম্প জায়গা পেলেন কী করে? বিশ্বজুড়ে ট্রাম্প সমালোচকদের দলে যে নাম লিখিয়েছেন খেলার জগতের তারকারাও। মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকোর ডিফেন্ডার রাফায়েল মার্কেজের এটা ভালো লাগেনি। বার্সেলোনার সাবেক তারকা টুইট করেছেন, ‘নিজেদের ওপর বিশ্বাস থাকলে কোনো দেয়ালই থামাতে পারবে না আমাদের।’ মার্কেজের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বরুসিয়া ডর্টমুন্ডও খোঁচা দিয়েছে ট্রাম্পকে। ডর্টমুন্ড ঘরের মাঠে খেললে দেখা যায় দারুণ এক দৃশ্য—চারদিকে শুধু হলুদ আর হলুদ। সমর্থকেরা নিজেদের রাঙান প্রিয় দলের জার্সির রঙে। দেখে মনে হয় যেন এক হলুদ দেয়াল। টুইটারে নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কের এই দৃশ্যের একটি ছবি দিয়ে সমর্থকেরা লিখেছেন, ‘একমাত্র দেয়াল, যেটাতে আমরা বিশ্বাস করি।’ মার্কা।