ট্রিপল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রঞ্জি ট্রফিতে কাল রেলওয়ের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেই ইতিহাসে ঢুকে গেছেন সৌরাষ্ট্রের রবীন্দ্র জাদেজা। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরি পেলেন জাতীয় দলের এই অলরাউন্ডার। মাত্র ৫৮ ম্যাচ খেলেই রেকর্ডটি করে ফেললেন বাঁহাতি ব্যাটসম্যান। ২৩ বছর বয়সী রবীন্দ্র জাদেজা তিনটি ট্রিপল সেঞ্চুরিই করেছেন সৌরাষ্ট্রের হয়ে। প্রথম শ্রেণীর ম্যাচে সর্বোচ্চ ৬টি ট্রিপল সেঞ্চুরি স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯২৭-২৮ থেকে ১৯৪৮-৪৯ মৌসুম পর্যন্ত জাতীয় দল (২টি), নিউ সাউথ ওয়েলস (২) ও সাউথ অস্ট্রেলিয়ার হয়ে (২) ৩০০ ছাড়ানো রানের ইনিংসগুলো খেলেছেন স্যার ব্র্যাডম্যান। ৪টি ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান আছেন দুজন, অস্ট্রেলিয়ার বিল পন্সফোর্ড (সবগুলো ভিক্টোরিয়ার হয়ে) ও ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড (১টি ইংল্যান্ডের হয়ে, ৩টি গ্লস্টারশায়ারের পক্ষে)। এ ছাড়া ডব্লুজি গ্রেস, গ্রায়েম হিক, ব্রায়ান লারা ও মাইক হাসির আছে ৩টি ট্রিপল সেঞ্চুরি