প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২৩ বছরের অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার। ৩৬৭তম ম্যাচে এসে প্রথম টেস্ট ট্রিপল সেঞ্চুরিয়ানের দেখা পেল দেশটি। সময়ের হিসাবে অপেক্ষাটা দক্ষিণ আফ্রিকানরাই সবচেয়ে বেশি করেছে। তবে ম্যাচের হিসাবে রেকর্ডটি ভারতের। ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে মুলতানে নিজেদের ৩৭৪তম ম্যাচে প্রথম ভারতীয় হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন বীরেন্দর শেবাগ। টেস্ট অভিষেকের পর থেকে ভারতীয়দের অপেক্ষা ছিল ৭২ বছর। নিউজিল্যান্ডের কেউ ৩০০ ছাড়ালে ভারতীয়দের রেকর্ড পেছনে পড়ে যাবে। কিউইরা ইতিমধ্যে খেলে ফেলেছে ৩৭৬ ম্যাচ। অবশ্য প্রথম ট্রিপল সেঞ্চুরিটি পেতে টেস্ট ক্রিকেটকেই অপেক্ষা করতে হয়েছিল ৫৩ বছর।