প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার নিল হকের ব্যাট ছুঁয়ে বল জমা পড়েছিল স্লিপে কলিন কাউড্রের হাতে—৪৬ বছর আগে আজকের দিনটিতেই টেস্টের প্রথম ৩০০ উইকেট প্রাপক বোলার হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছিলেন ফ্রেড ট্রুম্যান। ‘আপনার রেকর্ড কে ভাঙতে পারে’, এই প্রশ্নের যে উত্তরটা দিয়েছিলেন, ইতিহাসে অমর হয়ে আছে সেটাও। ট্রুম্যান বলেছিলেন, ‘যেই হোক না কেন, সে হবে ভীষণ ক্লান্ত একজন মানুষ।’ ২০০৬ সালে পৃথিবীর মায়া কাটিয়েছেন, কিন্তু তাঁর আগেই ট্রুম্যান দেখে গেছেন, ৩০০ উইকেট পাওয়াটা কেমন ছেলেখেলা হয়ে গেছে। মুত্তিয়া মুরালিধরন তাঁর দ্বিগুণ ৬০০ উইকেট পেয়েছেন, এটা তো ইংলিশ পেসার দেখেই গেছেন। মুরালির ৭০০, ৮০০ উইকেট পাওয়া দেখলে ট্রুম্যান হয়তো স্রেফ দীর্ঘশ্বাসই ফেলতেন।