ট্রেন্ট ব্রিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে এই ট্রেন্ট ব্রিজেই টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট পেয়েছিলেন জেমস অ্যান্ডারসন। সেই ভেন্যুতেই আবার ১০ উইকেট পেলেন ইংল্যান্ডের ডানহাতি এই পেসার। অ্যাশেজে প্রথমবার ১০ উইকেট, ম্যাচসেরা অ্যান্ডারসন এখন ট্রেন্ট ব্রিজের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিও। ম্যাচের প্রথম ইনিংসেই অ্যালেক বেডসারের ৪১ উইকেট টপকে গিয়েছিলেন। ট্রেন্ট ব্রিজে খেলা ৭ ম্যাচে ৩০ বছর বয়সী বোলারের উইকেট হলো ৪৯টি। এখনো খেলছেন এমন বোলারদের মধ্যে অ্যান্ডারসনের সবচেয়ে কাছাকাছি আছেন সতীর্থ স্টুয়ার্ট ব্রড (পাঁচ ম্যাচে ২১ উইকেট)। ইংল্যান্ডের কোনো নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ইয়ান বোথামের। সাবেক এই ইংল্যান্ড অলরাউন্ডার লর্ডসে ১৫ ম্যাচে পেয়েছেন ৬৯ উইকেট।