ট্রেন্ট ব্রিজে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথ দেখিয়েছিল ভারতের শেষ জুটি। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ১১১ রান করেছিল মোহাম্মদ সামি (৫১*) ও ভুবনেশ্বর কুমারের (৫৮) ১০ম উইকেট জুটি। কাল ইংল্যান্ডের শেষ জুটি করে ফেলল বিশ্ব রেকর্ডই। জো রুট (১৫৪*) ও জেমস অ্যান্ডারসন (৮১) মিলে ১৯৮ রান তুলে ভেঙে ফেললেন ঠিক এক বছর এক দিন আগে এই মাঠেই গড়া অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার ও ফিল হিউজের ১৬৩ রানের রেকর্ড। ভারতের ৪৫৭ রান টপকে ৪৯৬ রানে থেমেছে ইংল্যান্ডে প্রথম ইনিংস। টেস্ট ক্রিকেট এই প্রথম একই ম্যাচে শেষ জুটিতে দুটি শতরান দেখল। এএফপি।