ট্রেন্টব্রিজে অপরিবর্তিত ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে এসেছে পাঁচ উইকেটের জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নটিংহামের ট্রেন্টব্রিজে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে দলে তাই কোনো পরিবর্তন আনার প্রয়োজনবোধ করেননি ইংলিশ নির্বাচকেরা।ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, লর্ডস টেস্ট জয়ী ১১ সদস্যের দলটাই ট্রেন্টব্রিজে খেলবে।দ্বিতীয় টেস্টে বাদ পড়ার শঙ্কা ছিল টিম ব্রেসনানের। লর্ডসে দুই ইনিংসে মাত্র একটি উইকেটের দেখা পান এই ফাস্ট-মিডিয়াম বোলার। প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু হিসেবে কোনো রান যোগ না করেই আউট হয়ে যান তিনি। ইসিবির ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় প্রধান নির্বাচক জিওফ মিলার বলেছেন, ‘ব্যক্তিগত ও দলীয়ভাবে লর্ডস টেস্টের পুরো পাঁচ দিন ধরে কিছু দুর্দান্ত পারফরম্যান্স আমরা দেখেছি। আমরা জানি, ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষ হিসেবে আবারও আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। আমরাও এ সপ্তাহের শেষের দিকে আরেকটা কঠিন ম্যাচের অপেক্ষায় আছি।’ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রিয়র, টিম ব্রেসনেন, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, গ্রাহাম ওনিয়নস ও স্টিভ ফিন। সূত্র: ওয়েবসাইট।