প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালে পারেনি। এবার কি পারবে বায়ার্ন মিউনিখ? ২০১০ ফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে ঘরোয়া লিগ শিরোপা, ঘরোয়া কাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের ‘ট্রেবল’ পুরো করতে পারেনি বায়ার্ন। ওই ফাইনালের আগে ইন্টার ও বায়ার্ন দুই দলই দাঁড়িয়ে ছিল ট্রেবলের সামনে। ইউরোপিয়ান কাপের ইতিহাসে ষষ্ঠ দল হিসেবে ইন্টারই পায় সম্মানটা। ট্রেবল জয়ে এবার অবশ্য মাত্র এক-তৃতীয়াংশ পথই পাড়ি দিয়েছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর জিততে হবে জার্মান কাপটাও। এর আগে ট্রেবল জিতেছে স্কটল্যান্ডের সেল্টিক (১৯৬৭), হল্যান্ডের আয়াক্স (১৯৭২) ও পিএসভি (১৯৮৮), ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৯) এবং স্পেনের বার্সেলোনা (২০০৯)।