ট্রেমলেটকে নিয়ে আশাবাদী স্ট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি ক্রিস ট্রেমলেট খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে আছেন অনেকেই। গতকাল দলের অনুশীলনে দেখা যায়নি এই ডান হাতি পেসারকে। আজও তিনি খুব বেশিক্ষণ ছিলেন না অনুশীলনে। এর পরও তাঁকে দলে পাওয়ার আশা ছাড়ছেন না অ্যান্ডি স্ট্রাউস। কাল থেকে শুরু হতে যাওয়া নটিংহ্যাম টেস্টে ট্রেমলেট মাঠে নামতে পারবেন বলেই মনে করছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্ট্রাউস বলেছেন, ‘আমার মনে হয়, ট্রেমলেট এখন ভালো আছে। আমরা আশা করছি, কাল সে পুরোপুরিই সুস্থ হয়ে যাবে। আমরা তাঁকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে সকালের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ তবে শেষ পর্যন্ত ট্রেমলেট না খেলতে পারলে মাঠে নামতে পারেন আরেক পেসার টিম ব্রেসনান। ওয়েবসাইট।