ট্র্যাকে ফিরছেন পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার অনুশীলনের ট্র্যাকে ফিরছেন অস্কার পিস্টোরিয়াস। না, কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন না দক্ষিণ আফ্রিকার ‘ব্লেড রানার’। অনুশীলনে নামছেন বিষিয়ে ওঠা মনটাকে ভালো করার জন্য! গত ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত হন। ওই দিনই পিস্টোরিয়াসকে ধরে নিয়ে যায় পুলিশ। পরদিন আদালতে ঠুকে দেওয়া হয় হত্যা মামলা। সেই থেকে পুলিশ-আদালত করেই কাটছে সময়। আদালত পুনঃ তদন্তের জন্য মামলাটি আগামী ১৯ আগস্ট পর্যন্ত স্থগিত রাখলেও পুলিশি ঝামেলা চলছেই। একাকিত্ব, অনুশোচনার আগুনে পুড়ে হাঁপিয়ে ওঠা মনটা যাতে ভালো হয়, সে জন্য তাঁর পরিবারের সদস্যরাই প্রতি সপ্তাহে কয়েক ঘণ্টা করে ট্র্যাকে কাটাতে উৎসাহ দিচ্ছেন। এএফপি।