ঠাঁই হলো না পিটারসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের সম্ভাব্য ৩০ জনের তালিকায় নাম নেই কেভিন পিটারসেনের। গত মে মাসে হঠাত্ করেই সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কেভিন পিটারসেন। ওই সিদ্ধান্তে অবশ্য সায় ছিল না ইংলিশ ক্রিকেট বোর্ডের। তবে চুক্তির ব্যাপারে বোর্ডের সঙ্গে একমত না হওয়াতেই পিটারসেন অবসর ঘোষণা দিয়েছিলেন।এদিকে, ইংলিশ ক্রিকেট বোর্ড অবশ্য পিটারসেনকে দলে নেওয়ার জন্য তাঁর পাঠানো প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেছিল। উদ্দেশ্য ছিল কেভিন পিটারসেনের সঙ্গে চুক্তির বিষয়ে একটা সমঝোতায় পৌঁছে তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা। কিন্তু শেষ পর্যন্ত নতুন এই সমঝোতার উদ্যোগ ব্যর্থ হলে তাঁকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেন ইংলিশ নির্বাচকেরা।ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক, উইকেটরক্ষক ম্যাট প্রিয়র ও কাউন্টি দল সারের অফ স্পিনার গ্যারেথ বেটি। স্কাই স্পোর্টস।