ঠান্ডা মাথার খুনি পিস্টোরিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিস্টোরিয়াস
পিস্টোরিয়াস

কাল আপিলের রায় ঘোষণার সময় পিস্টোরিয়াসের পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তবে স্টিনক্যাম্পের মা জুন স্টিনক্যাম্পকে আদালতে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। ব্লুমফন্টেইনের আদালতে উপস্থিত না থাকলেও স্টিনক্যাম্পের বাবা বেরি পোর্ট এলিজাবেথ থেকে বিবৃতি দিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

পিস্টোরিয়াসের পরিবার বলেছে তাদের আইনজীবীরা রায় পর্যালোচনা করার পরই সিদ্ধান্ত নেবেন তাঁরা সাংবিধানিক আদালতে আপিল করবেন কি করবেন না। দক্ষিণ আফ্রিকায় সাংবিধানিক আদালতই সর্বোচ্চ আদালত। এএফপি, দ্য গার্ডিয়ান।

পিস্টোরিয়াসের সময়পঞ্জি

আগস্ট ২০১২: লন্ডনে অলিম্পিকে অংশগ্রহণ

ফেব্রুয়ারি ২০১৩: রিভা স্টিনক্যাম্পকে গুলি

মার্চ ২০১৪: বিচার শুরু

সেপ্টেম্বর ২০১৪: অনিচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত

অক্টোবর ২০১৪: পাঁচ বছরের কারাদণ্ড

অক্টোবর ২০১৫: প্যারোলে মুক্তি, গৃহবন্দী

ডিসেম্বর ২০১৫: আপিল আদালতে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত