ঠেকাও হুলিগান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগত জানানোর জন্য প্রস্তুতই ছিল ব্রাজিলিয়ানরা। শর্ত ছিল একটাই—কোনোরকম গন্ডগোল করা যাবে না। কিন্তু কে শোনে কার কথা? আর্জেন্টিনার হুলিগানরা ব্রাজিলে নেমেই শুরু করে দিয়েছে সহিংসতা। আর সহিংসতার দায়ে ৩২ জন ‘বারাস ব্রাভাসকে’ গ্রেপ্তার করেছে ব্রাজিল পুলিশ। এদের ১৮ জন বিমানে করে ব্রাজিলে এসেছিল, ১৪ জন এসেছিল সড়কপথে। এর আগে অবৈধভাবে ইরান-আর্জেন্টিনা ম্যাচ দেখতে ১৯ সমর্থক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। কিন্তু ব্রাজিলের মিলিটারি পুলিশ সঙ্গে সঙ্গে তাদের আর্জেন্টিনার নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেয়। এএফপি।