প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চার ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে তিনটি ম্যাচই লিগে, পয়েন্ট তালিকার শীর্ষস্থানটাও হারাতে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ক্রিস্টিয়ানো রোনালদোর নিজের ফর্মও ভালো যাচ্ছে না, লিগে ৪ ম্যাচে তাঁর গোল মাত্র একটি। রিয়াল ফরোয়ার্ড নিশ্চয়ই এ নিয়ে হতাশ। এর মধ্যে ভক্তরাও যদি দুয়ো দেন, তাহলে কেমন লাগবে! ভালো লাগেনি রোনালদোরও। কিন্তু এ নিয়ে মন্তব্য করে ধরা পড়েছেন টিভি ক্যামেরায়। রোববার এইবারের বিপক্ষে ম্যাচের কথা। ড্রয়ের পর খেলোয়াড়দের দুয়ো দিচ্ছিলেন সমর্থকেরা। তা শুনে রোনালদো নিজে নিজেই কথা বলছিলেন। কী বলছিলেন? কুয়ার্তো টিভির লিপ-রিডাররা সেটির মর্মোদ্ধার করে ফেলেছেন। অবশ্য খারাপ কিছু নয়, রোনালদো গজরাতে গজরাতে শুধু এটাই বলেছেন, ‘এদের ধৈর্য কত কম!’ এএস।