ড. থর্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৬ বছর থেকে শুরু। তখন থেকে জলে অবিশ্বাস্য সব কাণ্ড করে তোলপাড় ফেলে দিয়েছেন। অলিম্পিকে পাঁচটি সোনা জিতেছেন, জগৎজোড়া খ্যাতি কুড়িয়েছেন। এবার অন্য রকম একটা সম্মান পেয়ে গেলেন ইয়ান থর্প। সিডনির ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে। ক্রীড়া, দাতব্য ও আদিবাসীদের অধিকার রক্ষায় অবদানের জন্য এই সম্মান পেয়েছেন থর্প। অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এই সাঁতারু ২০০০ সালে আদিবাসীদের শিক্ষার জন্য একটা প্রকল্প হাতে নিয়েছিলেন। থর্পের এক সপ্তাহ আগে একই বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। গার্ডিয়ান।