ড. শচীন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ আবার কেমন শিরোনাম! শচীন টেন্ডুলকার ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন কবে? প্রশ্নটা করতেই পারেন। তবে বাস্তবতা হচ্ছে, আগামী মাস থেকে আপনি চাইলে শচীনের নামের আগে ‘ডক্টর’ শব্দটি জুড়ে দিতে পারবেন। সম্ভব হলে চলতি মাসের শেষের দিক থেকেও!ভণিতা না করে খোলাসা করেই বলি। ক্রিকেট ছেড়ে পড়াশোনায় নামেননি শচীন টেন্ডুলকার। তবে ক্রিকেটে একের পর ইতিহাসের জন্ম দেওয়ায় এই তারকাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিতে যাচ্ছে ভারতের মহীসুর বিশ্ববিদ্যালয়!ক্যারিয়ারে একজন ক্রিকেটার যা যা অর্জন করতে চান, তার প্রায় সবই অর্জন করে ফেলেছেন শচীন টেন্ডুলকার। ক্রিকেটীয় প্রাপ্তির পাশাপাশি একের পর এক পেয়ে যাচ্ছেন শ্রদ্ধা-ভালোবাসার নিদর্শন। যার সর্বশেষ সংযোজন হতে পারে এই সম্মানসূচক ডিগ্রি।শচীনের নামের সঙ্গে ‘ড.’ তকমাটা দেখতে অবশ্য ভক্তদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে মহীসুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। আর সেদিন থেকেই শচীন টেন্ডুলকার হবেন ড. শচীন টেন্ডুলকার! পিটিআই।