ডক্টর লক্ষ্মণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা গাউন পরে ডরমিটরি ঘুরে ঘুরে রোগীদের চিকিৎসা করা—চিকিৎসক বলতেই ছোটবেলায় এমন একটা ছবি মনের মধ্যে ভেসে উঠত ভি ভি এস লক্ষ্মণের। বাবা-মা দুজনই চিকিৎসক। তাঁরও ইচ্ছা ছিল বাবা-মার পথেই হাঁটার। কিন্তু ক্রিকেটের নেশা পেয়ে বসায় সেটা আর হয়নি। অবশ্য ‘ডাক্তার’ হতে না পারলেও লক্ষ্মণ ‘ডক্টর’ হয়েই খুশি! নয়াদিল্লির টেরি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করেছে ভারতের সাবেক ক্রিকেটারকে। পরশু প্রতিষ্ঠানটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় ১৩৪ টেস্ট খেলা লক্ষ্মণকে। প্রতিক্রিয়ায় ডক্টর লক্ষ্মণ জানালেন, ‘আমি খুবই খুশি। কারণ ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরে নিজের স্বপ্নটা বুঝতে পারি আমি—ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা।’ লক্ষ্মণের দর্শন—দেশের জন্য সম্মান বয়ে আনতে পারাটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। টাইমস অব ইন্ডিয়া।