ডক্টর সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক পরিচয়ই আছে তাঁর। মাঠে মাইক্রোফোন হাতে ক্রিকেট ধারাভাষ্যকার, ছোট পর্দার ‘দাদাগিরি’র অসাধারণ সঞ্চালক। ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর নামের সঙ্গে আরও একটি বিশেষণ আজ থেকে জুড়ে দিতে পারেন—ডক্টর। দেশের খেলাধুলায় অবদানের স্বীকৃতি হিসেবে কাল তাঁকে ‘ডক্টর অব লেটার্স’ দিয়েছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি। হাওড়া জেলার শিবপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ। উপস্থিত ছাত্রদের দিয়েছেন সাফল্যের সহজ রেসিপি—যার যা কাজ, নিজেকে সেটিতে উজাড় করে দাও। নিজের দর্শনলব্ধ অভিজ্ঞতা থেকেই কি সাফল্যের এই রেসিপি? ওয়েবসাইট।