প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক অধিনায়ক, ক্রিকেট ধারাভাষ্যকার, ‘দাদাগিরি’র সঞ্চালক—এসবের সঙ্গে আগামী মাস থেকে আরও একটি বিশেষণ জুড়ে দেওয়া যেতে পারে সৌরভ গাঙ্গুলীর নামের আগে—ডি-লিট। হাওড়ার শিবপুরে অবস্থিত বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বিইএসইউ) দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখায় সম্মানসূচক ‘ডক্টর অব লেটারস’ দিতে যাচ্ছে সৌরভকে। ফেব্রুয়ারির ২৫ তারিখ বিইএসইউর বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘প্রিন্স অব ক্যালকাটা’কে দেওয়া হবে সম্মানসূচক এই ডিগ্রি। ওয়েবসাইট।