প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডট বল। টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের কাছে খুবই কাঙ্ক্ষিত। একটি ডট বল করতে পারলে বিপক্ষ দলকে একটু চাপে ফেলা যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কাজটাই সবচেয়ে ভালো করেছেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারের মোট বলের অর্ধেকেরও বেশি থেকে কোনো রান নিতে পারেননি ব্যাটসম্যানরা। তাঁর করা ৫২১ বলের ২৬২টিই ডট (৫০.২৯ শতাংশ)। কমপক্ষে ৪৫০ বল করেছেন এমন বোলারদের মধ্যে শতকরা হিসাবে মরকেলই সেরা। পরের নামটি একটু বিস্ময় জাগাবে। আয়ারল্যান্ডের ট্রেন্ট জনসন ডট বল করেছেন ৪৯.৮০ শতাংশ। তাঁর করা ৪৯২ বলের ২৪৫টি কোনো রান দেয়নি। ৪৯২ বলের মধ্যে ২২৭টি ডট (৪৮.৮২%), অকালেই অবসর নেওয়া নিউজিল্যান্ড ফাস্ট বোলার শেন বন্ড এই তালিকার তিনে। সেরা দশের প্রথম আটজনই পেস বোলার। দুই স্পিনার পাকিস্তানের সাঈদ আজমল (৪৪.১৬) ও বাংলাদেশের আবদুর রাজ্জাক (৪৪.০৩) আছেন নয় ও দশে।