ডনকে ছাড়িয়ে জ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬১ রানের ইনিংসটা জ্যাক ক্যালিসকে তুলে এনেছেন এক মাঠে সবচেয়ে বেশি টেস্ট রান করাদের তালিকায় সেরা পাঁচেও। যাঁকে ছয়ে নামিয়েছেন, তাঁকে যেকোনো ধরনের ক্রিকেটে পেছনে ফেলাই কোনো ক্রিকেটারের জন্য বিরাট সম্মানের, স্যার ডন ব্র্যাডম্যান! মেলবোর্নে ১৬৭১ রান ব্র্যাডম্যানের, ঘরের মাঠ কেপটাউনের নিউল্যান্ডসে ক্যালিসের রান এখন ১৭৬৩। তালিকায় ক্যালিসের ঠিক ওপরে আছেন মাহেলা জয়াবর্ধনে, গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮১৬ রান করে। সবার ওপরেও এই জয়াবর্ধনেই—হোমগ্রাউন্ড কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠেই করেছেন তিনি ২৬৪৬ রান। একই মাঠে ১৮৬৪ রান নিয়ে কুমার সাঙ্গাকারা আছেন তিন নম্বরে। দুইয়ে এক মাঠে দুই হাজার রান করা প্রথম ব্যাটসম্যান গ্রাহাম গুচ, লর্ডসে সাবেক ইংলিশ অধিনায়কের রান ২০১৫।