ডনকে দুবার শূন্য ‘উপহার’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেক বেডসার কেমন বোলার ছিলেন—এটা বুঝতে একটা তথ্যই যথেষ্ট। টেস্ট ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানকে একাধিকবার শূন্য রানে আউট করার কৃতিত্বটা তাঁরই। মাত্র সাতবারই শূন্য রানে আউট হয়েছেন ডন, পঞ্চম ও ষষ্ঠ শূন্যটি বেডসারের উপহার। সব মিলিয়ে ব্র্যাডম্যানকে ছয়বার আউট করেছেন, এর বেশিবার ডনের উইকেট নিয়েছেন শুধু বাঁহাতি স্পিনার হেডলি ভেরিটি (আটবার)। প্রসঙ্গটা উঠলে অবশ্য বিনয়ই ঝরে পড়ত বেডসারের কথায়, ‘তাঁকে (ব্র্যাডম্যানকে) আউট করার জন্য আমি অনুশীলনে লেগ ব্রেকের পেছনে অনেক খেটেছি। কখনো কখনো আমি সফলও হয়েছি।’সব বোলার মিলিয়ে স্বদেশি লেগ স্পিনার বিল ও’রিলিকেই তাঁর খেলা সবচেয়ে কঠিন বোলারের স্বীকৃতি দিয়েছেন। তবে মিডিয়াম ফাস্ট বোলারদের মধ্যে সেরা মানতেন অ্যালেক বেডসারকেই।