ডনের ব্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে ব্যাটে খেলে টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন ডন ব্র্যাডম্যান, কিনতে চান সেই ব্যাট? পকেটে কোটি খানেক টাকা থাকলে চলে যান অস্ট্রেলিয়ায়, অংশ নিন নিলামে। হ্যাঁ, আবারও নিলামে উঠছে স্যার ডনের সেই বিখ্যাত ব্যাট। ২০০৮ সালে নিলামে ১ লাখ ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা) বিকিয়েছিল এই ব্যাট। সেই ক্রেতাই এবার আশা করছেন একই দামে বিক্রি করতে পারবেন। ১৯৩০ সালে শিশু হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করতেই ব্যাটটিকে সিডনি সান পত্রিকাকে দান করেছিলেন ব্র্যাডম্যান। প্রতিযোগিতা করে সেটি জিতে নেওয়া এক বালকের কাছেই ২০০৮ পর্যন্ত ছিল ব্যাটটি। এএফপি৷

মিশ্র অনুভূতি

নেইমার-সিলভাদের নামে কাঁপছে ব্রাজিল। তবে বিশ্বকাপের দেশে এখন ফার্নান্দা কলম্বো ইউ​লিয়ানাও কম আলোচিত নন। ব্রাজিলিয়ান কাপের ম্যাচ পরিচালনা করেছেন আগেই। ফিফা রেফারির মর্যাদা পাওয়া এবং ব্রাজিলিয়ান সিরি ‘আ’র ম্যাচে দায়িত্ব পালন, পরশু দিনটি এই নারীর জন্য ছিল স্মরণীয়। যদিও শেষ দিকে একটা সিদ্ধান্ত ২৫ বছর বয়সী রেফারিকে বানিয়েছে খলনায়িকা। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ক্রুজেইরো তখন ২-১ গোলে পিছিয়ে। অ্যালিসনের গোলটা দিলেই ২-২ হয়। ইউলিয়ানা তোলেন অফসাইডের পতাকা, গোল বাতিল! রিপ্লে বলছে সিদ্ধান্তটা ভুল৷ মাঠে তো বটেই, ক্রুজেইরোর মার্সেলো মরেনো ম্যাচ শেষেও প্রতিবাদ করে দেখেছেন লাল কার্ড। ক্লাবটির ফুটবল পরিচালক মাত্তোসের শ্লেষাত্মক মন্তব্য, ‘সহকারী খুব সুন্দরী, কিন্তু সে এ কাজের জন্য প্রস্তুত নয়৷’ রয়টার্স।