ডনোভানকে চায় ম্যানসিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেওয়ায় ডনোভানের মন নিশ্চয়ই খুব খারাপ। মনের সেই কষ্ট এবার একটু হলেও লাঘব হতে পারে তাঁর। বিশ্বের অন্যতম ধনী ক্লাব ম্যানচেস্টার সিটির নজরে পড়েছেন তিনি।বিশ্বকাপে ডনোভানকে দেখে ম্যানচেস্টার সিটি এতটাই মুগ্ধ যে খেলোয়াড় কেনাবেচার বাজারে এই মার্কিন তাদের সেরা পছন্দের তালিকার একজন। জানা গেছে, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি থেকে ধারে ইংলিশ ক্লাব এভারটনে খেলা এই ফুটবলারকে পেতে মোটা অঙ্কের টাকা ঢালতেও রাজি আরব আমিরাতের ধনকুবের শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের ম্যান সিটি। গ্যালাক্সিতে থাকলে ২০১০ সালে ডনোভানের আয় হবে ২১ লাখ ডলারের চেয়ে কিছু বেশি। অন্যদিকে ম্যান সিটির প্রস্তাবটি ৪০ লাখ ডলারের।এবারের বিশ্বকাপে চার ম্যাচে যুক্তরাষ্ট্র গোল করেছে মোট ৪টি, তার ৩টিই ডনোভানের। মাঠে তিনিই ছিলেন যুক্তরাষ্ট্রের চালিকাশক্তি, দলকে প্রায় একক প্রচেষ্টাতেই তুলে নিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। ওয়েবসাইট।