ডনোভানকে পেতে উদগ্রীব ম্যান সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার থলি নিয়ে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ল্যান্ডন ডনোভানের পেছন পেছন ঘুরছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। উদ্দেশ্য, যেকোনো মূল্যে তাঁকে দলে ভেড়ানো। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ডনোভানের অসাধারণ পারফরম্যান্স আসন্ন মৌসুমে তাঁর বাজার অনেকটাই চাঙা করে তুলেছে।চুক্তি অনুযায়ী ডনোভান যুক্তরাষ্ট্রের পেশাদার ফুটবল লিগ এমএসএলের (মেজর লিগ সকার) ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির খেলোয়াড় হলেও, গত মৌসুমে তিনি ধারে খেলেছিলেন আরেক ইংলিশ ক্লাব এভারটনে। ম্যানচেস্টার সিটি ডনোভানকে এবারের মৌসুমে দলে নেওয়ার জন্য রীতিমতো আদাজল খেয়েই নেমেছে। তবে এমএসএল কর্তারা আশা প্রকাশ করেছেন, ডনোভান মেজর লিগ ছাড়বেন না। ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি গতকাল বুধবার বলেছেন, ‘ডনোভান খুবই ভালো খেলোয়াড়। আমরা তাঁকে দলে ভেড়াতে উদগ্রীব। আশা করি তাঁকে দলে পাব।’ রয়টার্স