ডনোভানের ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স মাত্র ১৭৷ এই বয়সে বিবেচনাবোধ কাজ করে না৷ সে জন্যই হয়তো ঝোঁকের বশে জোনাথন টুইট করে বসেছিল, ‘হা, হা, হা, ডনোভান বাদ!’ টুইটটা পরে ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রে! এ যে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের প্রতি চরম অবজ্ঞা৷ কিন্তু জোনাথনকে ক্ষমা করে দিয়েছেন ডনোভান৷ টুইটকে তিনি পাত্তাই দেননি৷ দেবেন কেন? তিনি যে টুইটকারীকে চেনেনই না! জোনাথন ইয়ুর্গেন ক্লিন্সমানের ছেলে। আর যুক্তরাষ্ট্রের কোচ ক্লিন্সমানই যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছেন ডনোভানকে৷ ডনোভান জোনাথনকে চেনেন না, এটি মেনে নেওয়া যায়? ওয়েবসাইট।