ডমিনিকায় অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ
ডমিনিকা টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্টের নিয়ন্ত্রণ অনেকটাই চলে গেছে অস্ট্রেলিয়ার দখলে।জয় পেতে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৭০ রান। এ লক্ষ্যে খেলতে নেমে গতকাল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ১৭৩ রান। আরও ১৯৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবে ৫ উইকেট হাতে নিয়ে শেষ দিনে এত রান তোলা বেশ কঠিন হবে, সন্দেহ নেই।ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে পড়ে প্রথম ইনিংসেই। অস্ট্রেলিয়ার করা ৩২৮ রানের জবাবে ২১৮ রানে অল আউট হয় স্বাগতিক দল। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৫৯ রানে গুটিয়ে যাওয়ায় লড়াইয়ের আত্মবিশ্বাস পায় ওয়েস্ট ইন্ডিজ।৩৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো রান সংগ্রহের আগেই আড্রিয়ান বারাথের উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ৪৫ রানে তিনটি উইকেটের পতন ঘটে। ওয়েস্ট ইন্ডিজ যখন চরম ব্যাটিং বিপর্যয়ে, তখন হাল ধরেন ডুয়াইন ব্রাভো ও শিব নারায়ণ চন্দরপল।চতুর্থ উইকেটে অসি বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়ান ব্রাভো ও চন্দরপল। গড়ে তোলেন ১১০ রানের জুটি। এ দুজনের ধৈর্যশীল ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।চতুর্থ উইকেটের দেখা পেতে ১৫৫ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় অস্ট্রেলিয়াকে। ব্যক্তিগত ৪৫ রানে থাকা ব্রাভোকে সাজঘরে পাঠান শেন ওয়াটসন। চন্দরপলকে একই পথে হাঁটান মাইকেল ক্লার্ক। কিন্তু ততক্ষণে ক্যারিবীয় এই ব্যাটসম্যান দলীয় সংগ্রহে যোগ করেন ৬৯ রান। সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৮ওয়েড ১০৬, ওয়ার্নার ৫০শিলিংফোর্ড ১১৯/৬ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২১৮চন্দরপল ৬৮, পাওয়েল ৪০লিওন ৬৯/৪অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ২৫৯পন্টিং ৫৭, কোয়ান ৫৫শিলিংফোর্ড ১০০/৪ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৭৩/৫(চতুর্থ দিনের খেলা শেষে)চন্দরপল ৬৯, ব্রাভো ৪৫ক্লার্ক ৩৪/৩টস: অস্ট্রেলিয়াসূত্র: ওয়েবসাইট