ডমিনিকায়ও সেই জিম্বাবুয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনো মায়োয়ো ও ভুসিমুজি সিবান্দার উদ্বোধনী জুটিতে ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় সেরা উদ্বোধনী জুটি। কাল ডমিনিকায় দ্বিতীয় টেস্টে সূচনাটা ভালোই করেছিল টস হেরে ব্যাটিং পাওয়া জিম্বাবুয়ে। কিন্তু মাত্র ১০ বলের মধ্যেই ১ রানের ব্যবধানে দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। এরপর ৬৪ রানে ফিরেছেন হ্যামিল্টন মাসাকাদজা। ৩ উইকেটে ৯২ রান নিয়ে লাঞ্চে যাওয়া জিম্বাবুয়ে বিরতির পর হারিয়েছে আরেকটি উইকেট। শেষ দুটি পেয়েছেন শেন শিলিংফোর্ড। এই প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ৫ উইকেটে ১৪২। ওয়েবসাইট।