প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডফস্কি চলে যাচ্ছেন এই মৌসুম শেষেই। ইয়ুর্গেন ক্লপকে বিকল্প খুঁজতেই হবে। কিন্তু ডর্টমুন্ড কোচ মেঘ না চাইতেই পেয়ে গেলেন জল। ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ক্লপের সঙ্গে দেখা হয়েছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। ইব্রা হঠাৎ করে ক্লপকে বলে বসলেন, ‘আমাকে ডর্টমুন্ডে আনছেন কখন?’ ক্লপের রসিক জবাব, ‘তোমাকে আনতে হলে তো আমার গোটা দলটাই বিক্রি করে দিতে হবে।’ ইব্রাও কম যান না, বললেন তিনি ফ্রি ট্রান্সফারেই আসবেন। ক্লপ বললেন, তাহলে তো ভালোই। চট করে সাক্ষীও মানলেন পাশে থাকা টিভি প্রতিবেদককে। ইব্রা কি আসলেই ডর্টমুন্ডে আসতে চান! ওয়েবসাইট।