ডর্টমুন্ডে 'অসুখী' লেভানডফস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট লেভানডফস্কি
রবার্ট লেভানডফস্কি

বেশ কয়েক দিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল গুজব, নতুন মৌসুমে রবার্ট লেভানডফস্কির ঠিকানা হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড সাফ জানিয়ে দিয়েছিল এখনই সোনার ডিম পাড়া হাঁসকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই তাদের। অন্তত আরও এক মৌসুমে তাই ডর্টমুন্ডেই থাকতে হচ্ছে লেভাকে। বেশ কিছুদিন চুপ থাকার পর জার্মান দৈনিক বিল্ড-এর কাছে এবার মুখ খুললেন লেভানডফস্কি। ডর্টমুন্ডের না ছাড়ার সিদ্ধান্তে নিজের অসন্তোষটা কোনো রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন, ‘জানতাম আমাকে ছেড়ে দেওয়া হবে, দলবদলের জন্য আমি সবুজ সংকেত পাব। এখন হঠাৎ করেই সবকিছু বদলে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাকে থেকে যেতে বাধ্য করা হয়েছে। তাদের আচরণে আমি খুবই বিস্মিত। আমাকে এখন ডর্টমুন্ডে থাকাটাই মেনে নিতে হচ্ছে।’ লেভানডফস্কির অসন্তোষ নিয়ে ডর্টমুন্ড উদ্বিগ্ন হলেও সেটা প্রকাশ করেনি। কোচ ইয়ুর্গেন ক্লপ দাবি করলেন সবকিছু নাকি ঠিকই আছে। ওয়েবসাইট।