ডর্টমুন্ডের 'বস' বশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিটার বশকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ৫৩ বছর বয়সী এই ডাচ ম্যান এর আগে কোচ ছিলেন আয়াক্স আমস্টারডামের। ডর্টমুন্ডের সঙ্গে আপাতত দুই বছরের চুক্তি। নব্বইয়ের দশকে খেলোয়াড় হিসেবে হানসা রোস্টকের হয়ে বুন্দেসলিগায় খেলা বশ ডর্টমুন্ডে টমাস টখেলের স্থলাভিষিক্ত হলেন। পাঁচ বছরের মধ্যে প্রথম শিরোপা হিসেবে ডর্টমুন্ড এবার জার্মান কাপ জিতলেও ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় বরখাস্ত হতে হয় টখেলকে। এএফপি।