ডাইনোসর আসপ্রিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের পর কী করবেন, বুঝে উঠতে পারেন না অনেক ফুটবলারই। কিন্তু নিউক্যাসলের সাবেক স্ট্রাইকার ফাউস্তিনো আসপ্রিয়া এমন কোনো সমস্যায় ভোগেন না। সময় কাটানোর জন্য নিজের মনের ‘পাশবিক’ দিকটাকেই কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন আসপ্রিয়া। ইদানীং ডাইনোসর সাজার ভূত চেপেছে সাবেক এই কলম্বিয়ান ফুটবল তারকার মাথায়। তা-ও সবচেয়ে ভয়ংকর গোত্রের ডাইনোসর টি-রেক্স! এক সপ্তাহ আগেই টুইটারে এক ভিডিও ছেড়েছিলেন, ঘোড়াকে ফুটবল শেখাচ্ছেন তিনি; টি-রেক্সের সাজে আসপ্রিয়া আবার বসেছিলেন ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে ডাইনোসর চড়ছে এমন দৃশ্য দেখার ধাক্কা কাটিয়ে উঠতে পারার আগেই এল আরেকটি ভিডিও, এবার হোভারবোর্ডে চড়েছেন আসপ্রিয়া, টি-রেক্সের সাজেই। হোভারবোর্ডে চড়তে ঝামেলা পোহান অনেক মানুষ, ‘টি-রেক্স আসপ্রিয়া’ কিন্তু অবলীলায় চালালেন দুই চাকার এই বাহন! টেলিগ্রাফ।