প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে ডাইভিং প্র্যাকটিস করার ঘটনা আকছারই হয়। লিভারপুলের লুইস সুয়ারেজকে এ জন্য নিজের দলের কোচ ব্রেন্ডন রজার্সের সমালোচনাও শুনতে হয়েছিল। অ্যাশলি ইয়াংও এবার কোচের রোষ থেকে বাঁচতে পারছেন না। পরশু ম্যানচেস্টার ইউনাইটেড-ক্রিস্টাল প্যালেস ম্যাচে ‘ডাইভিং’-এর জন্য হলুদ কার্ড দেখেছেন এই উইঙ্গার। ইউনাইটেড কোচ ডেভিড ময়েস যে ব্যাপারটা নিয়ে বিরক্তির কথা ম্যাচ শেষে গোপন করেননি, ‘আমি সব সময় বলে এসেছি, আমি ডাইভিং পছন্দ করি না। আমি অবশ্যই অ্যাশলিকে বলব এটা আমি চাই না।’ দেখা যাক, এতে অ্যাশলি ইয়াংয়ের চরিত্র বদলায় কি না! এএফপি।