ডাক পেলেন নায়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন টেস্টে বাঁ হাতের আঙুল ভেঙে তৃতীয় টেস্টে দলের বাইরে চলে গেছেন বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ানের বিকল্প হিসেবে দলে এবার ডাক পেলেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা করুন নায়ার। তবে শনিবার থেকে শুরু ইন্দোর টেস্টে ওপেনিংয়ে মুরালি বিজয়ের সঙ্গী হতে পারেন অনেক দিন পর দলে ডাক পাওয়া গৌতম গম্ভীর। প্রথম দুই টেস্ট জিতে এর মধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। রয়টার্স।